শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

রংপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ২৪৬ বার

রংপুর মহানগরীর বিধাতারই এলাকায় ১৩ বছরের শিশু ধর্ষণের মামলায় আইনুল হক নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জাবিদ হোসেন ওই আদেশ দেন।

রাই সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১০ মার্চ নগরীর মধ্য বিন্যাটারী এলাকায় আকমল হোসেনের ১৩ বছর বয়সী শিশু কন্যাকে সন্ধ্যায় একই এলাকার আমজাদ হোসেনের ছেলে আইনুল হক ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় শিশুটির বাবা কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

পুলিশ তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। দীর্ঘ ১২ বছরে আটজন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে রোববার বিজ্ঞ বিচারক আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com