রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

টিকার দ্বিতীয় ডোজ নিয়ে যা বললেন কমলা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ২২৬ বার

করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউটস অব হেলথ (এনআইএইচ) থেকে টিকাটি নেন তিনি। এ সময় তিনি বলেন, ‘ভ্যাকসিনটি আপনাদের জীবন রক্ষা করতে পারে।’

কমলার টিকা গ্রহণের পুরো প্রক্রিয়াটি টেলিভিশনে লাইভ দেখানো হয়েছে। টিকা গ্রহণের পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জনগণের উদ্দেশে বলেন, ‘আপনাদের সবাইকে আমি ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানাই। আপনার পালা এলে প্রত্যেককে আমি জানাতে চাই। সময় হলে প্রত্যেকেই ভ্যাকসিন গ্রহণ করুন। এ ভ্যাকসিন আপনাদের জীবন বাঁচাতে পারে।’

এর আগে গত ২৯ ডিসেম্বর ওয়াশিংটনের ইউনাইটেড মেডিকেল সেন্টারে (ইউএমসি) ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন কমলা হ্যারিস। তখনো তার টিকা নেওয়ার পুরো প্রক্রিয়াটি টেলিভিশনে লাইভ দেখানো হয়।

গত ডিসেম্বরে জরুরি ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রে ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দেওয়া হয়। গত কয়েক সপ্তাহে প্রতিদিন কয়েক লাখ মানুষকে ভ্যাকসিন দিচ্ছে মার্কিন প্রশাসন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com