শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

চসিক নির্বাচন সংঘর্ষে ছেলের নিহতের খবর শুনে মারা গেলেন মা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ১৯৯ বার

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত যুবক আলাউদ্দিনের মা মারা গেছেন বলে জানা গেছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ভোট কেন্দ্রে ছেলের নিহতের সংবাদ শুনে আছিয়া বেগম (৬০) হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা যান। আমবাগান আবহাওয়া অফিসের পাশে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মৃতের স্বামীর নাম মো: সুলতান।

রিপোর্টটি লেখা পর্যন্ত পুলিশ এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোটগ্রহণ শুরুর পর সকাল ১০টার দিকে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের ইউসুফ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সরকারি দল সমর্থিত কাউন্সিলর প্রার্থী ওয়াসিমের অনুসারীদের সাথে বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় সাতজন আহত হন এবং আলাউদ্দিন নামের ওয়াসিমের এক সমর্থক নিহত হন। এ সংবাদ শুনে নিহতের মা তার নিজ বাড়িতে হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। রিপোর্টটি লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে ও এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে বলে জানা গেছে।
বিস্তারিত আসছে…

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com