মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

ক্যাপিটলের দুই পুলিশের আত্মহত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ২৭০ বার

ক্যাপিটল হিলে নারকীয় তাণ্ডবের পর আত্মহত্যা করেছেন যুক্তরাষ্ট্রের দু’জন পুলিশ কর্মকর্তা। মঙ্গলবার হাউজ অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটিতে এ বিষয়টি অবহিত করেন ভারপ্রাপ্ত মেট্রোপলিটন পুলিশ প্রধান রবার্ট জে. কোনটি। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে বলা হয়, ওই দুই পুলিশ কর্মকর্তা ক্যাপিটল হিলের দাঙ্গার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন। হামলার পর পুলিশ বাহিনী থেকে এটাই প্রথম স্বীকারোক্তি যে, দু’জন পুলিশ কর্মকর্তা আত্মহত্যা করেছেন। বিবৃতিতে রবার্ট জে. কোনটি বলেছেন, মর্মান্তিক বিষয় হলো, ৬ই জানুয়ারি ক্যাপিটল হিলে অবস্থান করছিলেন ওই দুই পুলিশ কর্মকর্তা। এর মধ্যে একজন ক্যাপিটল পুলিশের সদস্য। অন্যজন এমপিডি’র।
ক্যাপিটলে লড়াইয়ের পর তারা নিজেরাই নিজেদের জীবন শেষ করে দিয়েছেন। মঙ্গলবার রবার্ট জে. কোনটির বিবৃতি প্রথম প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট। এতে বলা হয়, দায়িত্বে থাকা পুলিশ সদস্য ব্রায়ান ডি. সিকনিক ওই দাঙ্গার সময় আহত হয়েছিলেন। পরে তিনি মারা যান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com