শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আকবর হোসেনের পদত্যাগ লেবাননে ইসরায়েলি হামলায় ১৩ নিরাপত্তা সদস্য নিহত ১৩৩ অধ্যাদেশের ৯১টি বিল পাস, ২০টি অকার্যকর ‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

গুলশানে বাসচাপায় একাত্তর টিভির ভিডিও এডিটর নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ২০৭ বার

রাজধানীর গুলশানে বাসচাপায় বেসরকারি চ্যানেল ৭১ টেলিভিশনের ভিডিও এডিটর গোপাল সূত্রধর (৩৫) নিহত হয়েছেন।

বুধবার বিকালে নর্দ্দা বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বারিধারায় টেলিভিশন চ্যানেলটির কার্যালয় থেকে ডিউটি শেষে গোপাল তার মোটরসাইকেলে খিলক্ষেতের ভাড়া বাসায় ফিরছিলেন।

বিকাল সাড়ে ৪টার দিকে ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাস পেছন থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে গেলে চালক বাসটি তার কোমর ও পায়ের ওপর দিয়ে চালিয়ে দেন।

পথচারীরা প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে সন্ধ্যা ৬টার দিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গোপালকে মৃত ঘোষণা করেন।

গুলশান থানার ওসি মো. আবুল হাসান বলেন, পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনায় গোপালের মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com