রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

আল জাজিরার প্রতিবেদন : সরকারের ব্যাখ্যার অপেক্ষায় বিএনপি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৮৭ বার

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ সংবাদের বিষয়ে সরকারের ব্যাখ্যার অপেক্ষায় রয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিবৃতিতে রিজভী বলেন, ‘গত ১ ফেব্রুয়ারি আল জাজিরা ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যা বাংলাদেশের আপামর জনগণকে বিব্রত ও উৎকণ্ঠিত করেছে। জনগণের এই অনুভূতির সঙ্গে বিএনপিও গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে।’

রিজভী বলেন, ‘জনগণের কাছে সুনির্দিষ্টভাবে প্রতিটি অভিযোগের প্রকৃত ব্যাখ্যা দেওয়ার বদলে সরকার তার প্রতিবাদ বিবৃতিতে কেবল রাজনৈতিক বক্তব্যের আড়ালে তা নাকচ করার চেষ্টা করেছে, যা জনগণকে আরও বেশি উদ্বিগ্ন করেছে ও প্রচারিত অভিযোগ সম্পর্কে তাদের উৎকণ্ঠাকে আরও ঘণীভূত করেছে।’

তিনি বলেন, ‘এ দেশের মানুষের সঙ্গে বিএনপিও ওই প্রতিবেদনে উল্লেখিত প্রতিটি বিষয় সম্পর্কে সরকারের নিকট থেকে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য ব্যাখ্যা পাওয়ার জন্য অপেক্ষা করছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com