সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দুই বছর কারাদণ্ড হতে পারে সু চি’র

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ২০৬ বার

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত ন্যাশলাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) নেত্রী অং সান সু চির দুই বছরের কারাদণ্ড হতে পারে। তার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার মধ্যে একটি; অবৈধভাবে আমদানি করা ওয়াকিটকি নিজের কাছে রাখা। এই মামলায় তাকে দুবছরের সাজা খাটতে হতে পারে।

গতকাল বুধবার দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এদিকে আমদানি ও রপ্তানি আইন লঙ্ঘনের অভিযোগে সু চি’র বিরুদ্ধে করা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মামলায় অভিযোগ প্রমাণিত হলে তার দুই বছর কারাদণ্ড হতে পারে বলে জানানো হয় প্রতিবেদনে।

মামলার নথি থেকে জানা গেছে, রাজধানী নেপিদুতে সু চি’র বাড়িতে তল্লাশি চালানোর সময় ওয়াকিটকি পাওয়া যায়। এগুলো অনুমোদনহীন ও অবৈধভাবে আমদানি করা হয়েছে। সু চি’র দেহরক্ষীরা এগুলো আমদানি করেছিল। অভিযোগ প্রমাণিত হলে সু চি’র দুই বছরের কারাদণ্ড হতে পারে বলে তার দলের সদস্যরাই জানিয়েছেন।

এদিকে, দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধে করোনার বিধিনিষেধ লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ এনেছে সেনাবাহিনী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com