রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

এরশাদের নামে পদক দেবে জাতীয় পার্টি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৭১ বার

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে ‘পল্লীবন্ধু পদক’ দেওয়া হবে। আজ শনিবার জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতীকে আহ্বায়ক করে করে এবং সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দিনকে সদস্য সচিব করে পল্লীবন্ধু পদক ২০২১ কমিটি গঠন করা হয়েছে। কমিটির যুগ্ম আহ্বায়ক হচ্ছেন-প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এটিইউ তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, শফিকুল ইসলাম সেন্টু, এডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া এবং লিয়াকত হোসেন খোকা এমপি।

কমিটির সদস্যবৃন্দ হচ্ছেন-জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা মাহমুদুর রহমান, জহিরুল আলম রুবেল, হেনা খান পন্নি, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, তারেক এ আদেল, যুগ্ম মহাসচিব বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাখন সরকার, দপ্তর সম্পাদক- সুলতান মাহমুদ এবং কেন্দ্রীয় সদস্য মো. নাজমুল খান।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং পল্লীবন্ধু পদক ২০২১-এর আহ্বায়ক এসএম ফয়সল চিশতীর সভাপতিত্বে আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ম্যাগাজিন সাব কমিটি ও অর্থ সাব কমিটি গঠন করা হয়েছে।

প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়কে আহ্বায়ক, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়াকে যুগ্ম আহ্বায়ক এবং মো. নাজমুল খানকে সদস্য সচিব করে ম্যাগাজিন সাব-কমিটি গঠন করা হয়েছে।

প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনকে আহ্বায়ক, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদকে যুগ্ম আহ্বায়ক এবং তারেক এ আদেলকে সদস্য সচিব করে অর্থ সাব কমিটি গঠন করা হয়েছে।

যেসব ক্যাটাগরিতে দেওয়া হবে পদক

সাহিত্য, ক্রীড়া, স্বাস্থ্য, সঙ্গীত, শিক্ষা, কৃষি সাংবাদিকতা, শিল্প এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এই ৮টি বিভাগে পল্লীবন্ধু পদক দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com