রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

করোনা টিকা পেলেন ১৮ কারাবন্দী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ২১৬ বার

লক্ষ্মীপুর জেলা কারাগারের ১৮ কারাবন্দীকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। টিকাপ্রাপ্তরা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন মামলায় কারাবন্দী।

আজ মঙ্গলবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় একটি মেডিকেল টিম কারাগারে গিয়ে এ টিকা প্রয়োগ করে। এসময় উপস্থিত ছিলেন—জেলা কারাগারের জেল সুপার মো. রফিকুল কাদের, চিকিৎসক ডা. মাহমুদুর রহমান, ডেপুটি জেল সুপার তোফায়েল আহমেদ ও সদর হাসপাতালের ডা. নাহিদুল ইসলাম।

কারাগার সূত্র জানায়, আইনি জটিলতা ও নিরাপত্তাজনিত কারণে বন্দীদের কারাগার থেকে বের করা সম্ভব নয়। এজন্য বন্দীদের নিজ নিজ এলাকায় নিয়ে করোনা টিকা প্রদান করাও সম্ভব হচ্ছে না। এজন্য স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন মামলার ১৮ জন কারাবন্দিকে করোনা টিকা দেওয়া হয়।

লক্ষ্মীপুর জেল সুপার মো. রফিকুল কাদের জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী ১৮ কারাবন্দীকে করোনার টিকা দেওয়া হয়েছে। যেসব বন্দীর বয়স ৪০ বছরের ঊর্ধ্বে, তাদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে করোনা টিকার জন্য নিবন্ধন করা হবে। স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় পর্যায়ক্রমে সক কারাবন্দীকে করোনার টিকা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com