সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দুই বছর কঠিন সময় যাবে, সবাইকে কষ্ট করতে হবে : অর্থমন্ত্রী তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায় ঘোষণায় রাবি ছাত্রদল সভাপতি,নিষিদ্ধ ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার চীনের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদের পরিমাণ জানালেন খনিজসম্পদ মন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু সংসদে জানালেন তথ্যমন্ত্রী,চলতি বছর বিটিভির আয় ৮ কোটি টাকা, ব্যয় ২৫৪ কোটি

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ২৩ লাখ ৪০ হাজার ছাড়াল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ২১৬ বার

বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৩ লাখ ৪০ হাজার ছাড়িয়ে গেছে। সেই সাথে শনাক্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৬৮ লাখ ৮৪ হাজার অতিক্রম করেছে।

বুধবার সকাল ১০টার দিকে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ২৩ লাখ ৪০ হাজার ৮৭ জনে। এছাড়া, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৬৮ লাখ ৮৪ হাজার ৪৯৮ জনে।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারী ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ৭১ লাখ ৮৯ হাজারের অধিক করোনায় আক্রান্ত এবং ৪ লাখ ৬৮ হাজার ১০৩ জন মৃত্যুবরণ করেছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত ১ কোটি ৮ লাখ ৪৭ হাজার ছাড়িয়েছে এবং মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার ১৫৮ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী প্রায় ৯৬ লাখ এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫২০ জনের।

মেক্সিকো ১ লাখ ৬৮ হাজার ৪৩২ জনের মৃত্যু নিয়ে এ ক্ষেত্রে তিন নম্বরে থাকালেও রোগীর সংখ্যা নিয়ে আছে ১৩তম অবস্থানে। সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ১৯ লাখ ৪৭ হাজার।

রোগী শনাক্তের দিক দিয়ে উল্লেখযোগ্য কয়েকটি দেশ হলো যুক্তরাজ্য (প্রায় ৩৯ লাখ ৮৪ হাজার), রাশিয়া (৩৯ লাখ ৫৪ হাজারের কাছাকাছি), ফ্রান্স (৩৪ লাখ ১৯ হাজারের অধিক) ও স্পেন (৩০ লাখ ৫ হাজারের বেশি)।

মৃতের দিক দিয়ে বিশ্বে পঞ্চম স্থানে আছে যুক্তরাজ্য (১ লাখ ১৪ হাজার ৬৬ জন)। তারপরে ইতালিতে ৯২ হাজার ২ জন, ফ্রান্সে ৮০ হাজার ২৯৫ জন ও রাশিয়ায় ৭৬ হাজার ৩৪৭ জন মারা গেছেন।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com