সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দুই বছর কঠিন সময় যাবে, সবাইকে কষ্ট করতে হবে : অর্থমন্ত্রী তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায় ঘোষণায় রাবি ছাত্রদল সভাপতি,নিষিদ্ধ ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার চীনের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদের পরিমাণ জানালেন খনিজসম্পদ মন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু সংসদে জানালেন তথ্যমন্ত্রী,চলতি বছর বিটিভির আয় ৮ কোটি টাকা, ব্যয় ২৫৪ কোটি

বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ৫০

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ২১১ বার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বাস-ট্রাকের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। আজ বুধবার বিকেল ৩টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের বারোবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গড়াই পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। বাসটি বারোবাজার পার হয়ে আমজাদ আলী ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে হালকা সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর আড়াআড়ি হয়ে উল্টে পড়ে। এই ঘটনায় বাসে থাকা যাত্রীদের মধ্যে ১১ জন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়।

কালীগঞ্জ দমকল বাহিনীর স্টেশন অফিসার মামুনুর রশিদ বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছে আমরা নয়জনের মরদেহ উদ্ধার করেছি। ঢাকা মেট্রো গ-১১০২১৪ বাসটি রাস্তার ওপর উল্টে পড়ে ছিল। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় বাসের মধ্যে থেকে হতাহতদের উদ্ধার করি।’

তিনি আরও জানান, এ সংবাদ শুনে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার ঘটনাস্থলে আসেন। তিনি নিজে গাড়ি চালিয়ে আহতদের কালীগঞ্জ হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর থেকে সড়কটিতে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে ঘটনাস্থলের উভয় পাশে শত শত বাস ট্রাক আটকে পড়ে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com