শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

দিল্লিসহ উত্তর ভারতে শক্তিশালী ভূমিকম্প

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৯৭ বার

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লিসহ উত্তর ভারতের বহু এলাকা। শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টা নাগাদ উত্তর ভারতের একাংশে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৩। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার রাত ১০টা ৩৪ মিনিটে ওই ভূমিকম্প হয়। কয়েক সেকেন্ডের জন্য তা স্থায়ী ছিল।

এসিএস সূত্রে খবর, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাজিকিস্তানে। যদিও ওই সংস্থা থেকে প্রথমে জানানো হয়েছিল যে পাঞ্জাবের অমৃতসর থেকে ২১ কিলোমিটার দূরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। ওই এলাকায় মাটি থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে এর উৎস বলেও প্রাথমিক ভাবে জানিয়েছে এনসিএস। একই সঙ্গে, প্রাথমিক ভাবে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬.১ বলা হলেও পরে সেই তথ্য়ও সংশোধন করে জানানো হয় যে ওই মাত্রা ছিল ৬.৩।

ভূমিকম্পের জেরে বেশ কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়ায় রাজধানী দিল্লি এবং তার আশপাশের এলাকায়। আতঙ্কিত দিল্লিবাসীরা নিজেদের ঘরবাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন। একই চিত্র দেখা গেছে পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু ও কাশ্মীর-সহ উত্তর ভারতের বহু রাজ্যে। ভূমিকম্পের পর শুক্রবার রাতেই টুইট করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি লিখেছেন, ‘দিল্লিতে ভূকম্পন অনূভূত হয়েছে। সকলের সুরক্ষার জন্য প্রার্থনা করি’।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com