সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

সু চি’র রিমান্ড বাড়লো আরও ২ দিন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ২০৫ বার

মিয়ানমারর ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে আরও দুইদিন রিমান্ডে রাখা হবে। আজ সোমবার যুক্তরাজ্যেভিত্তিক সংবাদমাধ্যম সিজিটিএনের এক খবর থেকে এ তথ্য জানা গেছে। আজ সু চির রিমান্ড শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার আইনজীবী খিন মুং জ রাজধানী নেপিডোর আদালতের একজন বিচারকের বরাত দিয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, তার রিমান্ডের মেয়াদ ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

এর আগে ধারণা করা হচ্ছিল, রিমান্ড শেষে শুনানির জন্য আজ সোমবার সু চিকে আদালতে হাজির করা হবে। তার আইনজীবী বলেন, ‘আমরা আমাদের পাওয়ার অব অ্যাটর্নির চিঠি দিতে এবং জেলা জজের সঙ্গে আলোচনা করতে এখানে এসেছি। তার বক্তব্য অনুযায়ী, রিমান্ডের মেয়াদ ১৭ তারিখ পর্যন্ত, আজ না।’

এদিকে গতকাল রোববার দেশটির সেনাবাহিনী জানায়, সাতজন বিরোধী প্রচারকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তারা খ্যাতিমান বলে ব্রিটিস সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।

অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস নামের একটি পর্যবেক্ষক গোষ্ঠীর মতে, মিয়ানমারে অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত প্রায় ৪০০ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অধিকাংশই রাতে অভিযান চালিয়ে রাতে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, সু চিসহ অন্য নেতাদের গ্রেপ্তারে বিক্ষোভ বাড়ছে দেশটিতে। এ অবস্থায় দেশজুড়ে ফেসবুকসহ অন্যান্য সেবা বন্ধ করে দিয়েছে দেশটির সেনাবাহিনী। গত সোমবার সকালে মিয়ানমারের ক্ষমতাসীন ‘ন্যাশনাল লিগ অফ ডেমোক্র্যাটিক পার্টির মুখপাত্র মায়ও নায়ান্ট জানান, সু চি, প্রেসিডেন্ট উইন মিন্ট ও অন্য নেতাদের আটক করে সেনাবাহিনী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com