রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

দীপন হত্যা : ৮ আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৪৪ বার

জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ও ব্লগার ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় আট আসামির মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য মামলার সব নথি (ডেথ রেফারেন্স) হাইকোর্টে পাঠানো হয়েছে।

বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান।

নিয়ম অনুযায়ী, বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের দণ্ড কার্যকর করতে হাইকোর্টের অনুমোদন লাগে; যা ডেথ রেফারেন্স হিসেবে পরিচিত।

মোহাম্মদ সাইফুর রহমান বলেন, ‘গত সোমবার এ মামলার রায়সহ ডেথ রেফারেন্স হাই কোর্টে আসে। এখন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখা এসব নথি যাচাই-বাছাই করে পেপারবুক তৈরির জন্য প্রস্তুতি নিবে।’

ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোঃ মজিবুর রহমান গত ১০ ফেব্রুয়ারি আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

আট আসামির সবাইকে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেয়ার পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয় রায়ে। তাদের মধ্যে জিয়াসহ দু’জন পলাতক। তারা সবাই নিষিদ্ধঘোষিত উগ্রবাদী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে জানানো হয়।

২০১৫ সালের ৩১ অক্টোবর আজিজ সুপার মার্কেটে নিজের প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির কার্যালয়ে হামলার শিকার হন দীপন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের ছেলে দীপনকে গলা কেটে হত্যা করা হয়। দুই আসামিকে পলাতক দেখিয়ে বিচার শুরুর এক বছর তিন মাসের মাথায় আলোচিত এ মামলার রায় হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com