মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত বন্ধের মেয়াদ ২১ মার্চ পর্যন্ত বৃদ্ধি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৬৩ বার

যুক্তরাষ্ট্রের সাথে কানাডার সীমান্ত দিয়ে আগামী ২১ মার্চ পর্যন্ত অপ্রয়োজনীয় সকল যাতায়াত বন্ধ থাকবে। শুক্রবার জন নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বিল ব্লেয়ার একথা জানিয়েছেন।

টুইটারে দেয়া এক বার্তায় তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সাথে অপ্রয়োজনীয় যাতায়াত বন্ধের মেয়াদ ২০২১ সালের ২১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।’

‘কোভিড-১৯ রোগের সংক্রমণ থেকে কানাডার নাগরিকদের নিরাপদ রাখার ব্যাপারে সুবিধা হয় এমন ভালো জনস্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ বিষয়ে আমরা আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অব্যাহত রাখবো।’

মহামারী করোনাভাইরাসের লাগাম টেনে ধরতে ২০২০ সালের মার্চে প্রাথমিকভাবে এ সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়। তবে এ সীমান্ত দিয়ে কেবলমাত্র পণ্যদ্রব্য ও প্রয়োজনীয় ভ্রমণের অনুমতি রয়েছে।
কোভিড-১৯ রোগে কানাডায় এ পর্যন্ত ২১ হাজারের বেশি এবং যুক্তরাষ্ট্রে প্রায় ৫ লাখ মানুষ প্রাণ হারিয়েছে।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com