শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ এক্সপ্রেসের চাবি হারিয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ২২৮ বার

ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেসের চাবি হারিয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।আজ সোমবার সকালে চাবি হারিয়ে যাওয়ায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সিরাজগঞ্জ বাজার স্টেশনে আটকা পড়ে।এতে বিপাকে পড়েছেন এ ট্রেনটিসহ অন্য যাত্রীরাও।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজ সোমবারও সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে সকাল ৬টায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই জানা যায় ট্রেনটির চাবি হারিয়ে গেছে। সকাল ছয়টায় ট্রেন বন্ধ হয়ে চরম বিপাকে পড়েন ঢাকাগামী অসংখ্য যাত্রী।

সিরাজগঞ্জ রায়পুর স্টেশনের স্টেশন মাস্টার গোলাম হোসেন জানান, ট্রেনের রিভালস হ্যান্ডেল (চাবি) হারিয়ে যাওয়ার কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অন্য একটি ইঞ্জিনের সাহায্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জামতৈলে নেওয়া হচ্ছে। সেখান থেকে বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে চাবি নিয়ে তারপর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com