সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিবেশ সৃষ্টি হয়েছে কি না, পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৭৫ বার

করোনাভাইরাস মহামারির কারণে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিবেশ-পরিস্থিতি সৃষ্টি হয়েছে কি না, তা পর্যালোচনা করার জন্য শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যেই আন্তমন্ত্রণালয় সভা করে বিষয়টি পর্যালোচনা করা হবে। প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত বছর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি চলছে। দফায় দফায় ছুটি বাড়িয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ ছুটি চলবে বলবে সর্বশেষ ঘোষণায় জানানো হয়েছে।এ ছুটি আরও কয়েক দফায় বাড়তে পারে বলে জানা গেছে। আজ সোমবার দুপুরে শিক্ষামন্ত্রী দিপু মনিও তার সংবাদ সম্মেলনে তেমনটি আভাস দিয়েছেন।

শিক্ষামন্ত্রী তার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আগামী ২৪ মে দেশের বিশ্ববিদ্যালয়গুলো খোলা হবে। তার আগে ১৭ মে খোলা হবে বিশ্ববিদ্যালয়গুলোর হল।

বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়ার দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হয়েছে। এমনই পরিস্থিতির মাঝে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে এসব ঘোষণা এল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com