শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি পৌঁছেছেন ৩২৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আব্বাস আরাগচির বৈঠক বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী টঙ্গীতে বিএনপি নেতার নাম ব্যবহার করে চাঁদা দাবি প্রত্যাশিত বাংলাদেশ গড়তে দক্ষ জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ও নাশকতার আশঙ্কা, দেশজুড়ে নিরাপত্তা জোরদার নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, বেড়েছে ডিম ও মাছের দাম হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও হুঁশিয়ারি পরিবহনমন্ত্রীর, গ্যাসচালিত বাসের ভাড়া বাড়ালে ব্যবস্থা

যুক্তরাষ্ট্র ‘বর্ণমালা বাংলা কর্ণার’ লাইব্রেরীর উদ্বোধন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৫২ বার

বিভিন্ন বাংলা গ্রন্থ নিয়ে মিশিগান রাজ্যের হ্যামট্রাম্যাক শহরে বাংলা লাইব্রেরি ‘বর্ণমালা বাংলা কর্ণার’ লাইব্রেরীর উদ্বোধন হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এ লাইব্রেরীর যাত্রা শুরু হয়।

গতকাল রোববার দুপুর ১২ টায় ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই লাইব্রেরির উদ্বোধন করেন হ্যামট্রাম্যাক সিটি মেয়র কেরেন মাজেয়াস্কিস। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন  বর্ণমালা বাংলা কর্ণারের প্রধান সমন্বয়কারী মৃদুল কান্তি সরকার।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মেয়র কেরেন মাজেয়াস্কিস বলেন, লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগটি সত্যি প্রশংসনীয়। তিনি এর সঙ্গে জড়িত সবাইকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন।

বর্ণমালা বাংলা কর্নারের প্রধান সমন্বয়কারী মৃদুল কান্তি সরকার , ভবিষ্যতে তারা আরও বই নিয়ে আসবেন। মিশিগান অঙ্গরাজ্যে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতি পৌছে দেওয়ার কাজে নিজেকে নিযুক্ত রাখবেন।

হাওর টিভি লাইভ সম্প্রচারিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যামট্রাম্যাক পাবলিক লাইব্রেরির ডাইরেক্টর তামারা সোচাকা, সিটি কাউন্সিলম্যান মোহাম্মদ কামরুল হাসানসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com