রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৬৪ বার

খুলনার ডুমুরিয়ার ভাড়ায় মোটরসাইকেলচালক আছমাউল মোড়ল ওরফে জীবন (২৮) হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার এ রায় ঘোষণা করেন। নিহত আছমাউল মোড়ল ডুমুরিয়ার বাগদাড়ি নোয়াকাঠি এলাকার জহুরুল হক মোড়লের ছেলে।

সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছেন শুভংকর রায় (২৫), সুধাময় বালা ওরফে সুধাবৃন্দ বালা (৩০), অমিত বিশ্বাস (২৮) ও দিপংকর রায় (২৮)। তাদের বাড়ি ডুমুরিয়ার বান্দা উলোর ডাঙ্গা নামক স্থানে। রায় ঘোষণাকালে আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন। ২০০৭ সালের ১৯ অক্টোবর রাতে এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ জানায়, আসামিরা মোটরসাইকেল নিয়ে ডুমুরিয়ার রংপুরে যাওয়ার কথা বলে ১৯ অক্টোবর রাতে আছমাউলকে মোবাইল ফোনে ডেকে নেয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরের দিন ২০ অক্টোবর ডুমুরিয়ার খড়িয়ার ওয়াবদার কাছ থেকে বুকে ছুরিবিদ্ধ অবস্থায় আছমাউলের লাশ উদ্ধার হয়। এ ঘটনায় নিহতের ভাই হাবিবুর রহমান বাদী হয়ে ১২ জনকে আসামি করে ডুমুরিয়া থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও ডুমুরিয়া থানা পুলিশের উপপরিদর্শক লস্কর জায়াদুল হক ২০০৮ সালের ৬ আগস্ট আসামিদের সবাইকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। মামলায় এজাহারভুক্ত ৮ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com