সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিহত স্বামীর ওয়ার্ডে স্ত্রীর জয়, আসামি পেলেন ১৪ ভোট

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ১৮০ বার

সিরাজগঞ্জ সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে বিজয়ী হয়েছেন তারিকুল ইসলাম খানের স্ত্রী হাছিনা খাতুন হাসি। গতকাল রোববার সন্ধ্যায় সদর উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা আজিজার রহমান বেসরকারিভাবে তাকে জয়ী ঘোষণা করেন।

উপ-নির্বাচনে স্বামীর প্রতীক ডালিম মার্কা বেছে নেন হাছিনা খাতুন। তাতে তিনি ভোট পেয়েছেন ৫ হাজার ৫০৪টি। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহাদত হোসেন বুদ্দিন উটপাখি প্রতীকে পেয়েছেন মাত্র ১৪ ভোট। তিনি নিহত কাউন্সিলর তারিকুল ইসলাম হত্যা মামলার পলাতক আসামি।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে শাহাদত হোসেন বুদ্দিনের লোকজনের হাতে খুন হন বিজয়ী হাছিনার স্বামী কাউন্সিলর তারিকুল ইসলাম। তারিকুল খুনের পর তার পদটি শূন্য হলে উপ-নির্বাচনে তার স্ত্রী হাসিনা খাতুন পলাতক শাহাদত হোসেন বুদ্দিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com