রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

দেশে মোট ভোটার ১১ কোটি ১৭ লাখ : ইসি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ২০৪ বার

নির্বাচন কমিশনের (ইসি) হালনাগাদ তথ্য অনুযায়ী গত এক বছরে প্রায় ১৯ লাখ নতুন ভোটার যুক্ত হওয়ায় দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ১৭ লাখ।

জাতীয় ভোটার দিবস ২০২১ উপলক্ষে মঙ্গলবার ইসি হালনাগাদ হওয়া ভোটার তালিকা প্রকাশ করে।

ইসির তথ্য অনুসারে, ২০২০ সালের ২ মার্চ থেকে সর্বশেষ এক বছরে মোট ১৯ লাখ ১৮ হাজার ৫৬ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ ১১ লাখ ২৫ হাজার ৭৫৫ জন, নারী ৭ লাখ ৯২ হাজার ২২০ জন।

তবে এ সময়ে মৃত্যুজনিত কারণে ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন ১৬ হাজার ৪৯৯ জন, যার মধ্যে পুরুষ ১০ হাজার ২৮০ জন ও নারী ৬ হাজার ২১৯ জন।

দেশে বর্তমানে মোট ভোটার ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার পাঁচ জন, নারী ভোটার ৫ কোটি ৫১ লাখ ২২ হাজার ২২৩ জন।

২০২০ সালের ২ মার্চ মোট ভোটার ছিল ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছিল ৫ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৫৩০ জন, নারী ভোটার ছিল ৫ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার ২২২ জন।

ভোটার তালিকায় তৃতীয় লিঙ্গ পরিচয়ে প্রায় ৪৪১ হিজড়া লোককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত এক বছরে ভোটার বৃদ্ধির হার ছিল ১ দশমিক ৭৫ শতাংশ।

মোট ভোটারদের মধ্যে নারী ভোটার কিছুটা কমে এখন ৪৯.৪৮ শতাংশ থেকে ৪৯.৩৩ শতাংশে দাঁড়িয়েছে।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com