সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের জন্য কোভ্যাক্সের ১ কোটি ৯ লাখ টিকা বরাদ্দ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ১৯৯ বার

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রথম ধাপে করোনাভাইরাস প্রতিরোধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত কোভ্যাক্সের টিকা বিতরণে যে তালিকা তৈরি করেছে, তাতে আছে বাংলাদেশের নাম। বাংলাদেশের জন্য কোভ্যাক্সের এক কোটি ৯ লাখ আট হাজার ডোজ বরাদ্দ করেছে ডব্লিউএইচও।

গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)। ডব্লিউএইচও’র কোভ্যাক্স সরবরাহ উদ্যোগের আওতায় স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে টিকা সরবরাহের দায়িত্ব পেয়েছে ইউনিসেফ।

ঘোষিত তালিকায় বাংলাদেশসহ আরও ১৩৮টি রাষ্ট্র আছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ও ভুটান ছাড়া সব দেশের নামই সেখানে উপস্থিত আছে।

কোভ্যাক্সের লক্ষ্য মূলত ধনী-গরিব দেশ নির্বিশেষে সবার মধ্যে করোনা টিকার ন্যায্য বিতরণ নিশ্চিত করা। এই পরিকল্পনার আওতায় ২০২১ সালের মধ্যেই বিশ্বে ২০০ কোটি ডোজ নিরাপদ ও কার্যকর করোনার টিকা সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি কোভ্যাক্স থেকে প্রথম টিকা পেয়েছে পশ্চিম আফ্রিকার দেশ ঘানা। অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত করোনা টিকার ৬ লাখ ডোজ ওইদিন একটি ফ্লাইট ঘানার রাজধানী আক্রায় পৌঁছে গেছে।

জুনের আগে সবচেয়ে বেশি টিকা যে দেশগুলো পাবে, তার মধ্যে বাংলাদেশ আছে ৪ নম্বরে। এ ছাড়া অন্যদেশগুলো হলো নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও ব্রাজিল। আর আগামী মে মাসের শেষ নাগাদ বিশ্বের ১৪২টি দেশে ২৩ কোটি ৮২ লাখ ডোজ টিকা সরবরাহ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com