বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

মে’র মধ্যে প্রাপ্তবয়স্ক সবার জন্য টিকা সরবরাহের ঘোষণা বাইডেনের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ২২৯ বার

পূর্ব ঘোষিত সময়ের দুই মাস আগেই আগামী মে মাসের মধ্যে প্রাপ্তবয়স্ক সব নাগরিককে করোনার টিকা দেয়ার বিষয়ে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনের এক ডোজের নতুন টিকার অনুমোদন দেয়ায় সবার জন্য টিকা নিশ্চিত করতে সহায়তা করবে।

তিনি বলেন, ‘আমরা এখন আমেরিকার প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য মে মাসের মধ্যে করোনার টিকা সরবরাহ করার ট্র্যাকে রয়েছি।’

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার সকাল ১০টার দিকে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ৮৭ লাখ ১৭ হাজার ৫৫৮ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ১৬ হাজার ৪৭৬ জন মৃত্যুবরণ করেছেন।

তবে করোনার টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে আক্রান্ত ও মৃত্যু হ্রাস পেয়েছে। এছাড়া করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর বিধিনিষেধ আরোপকেও সংক্রমণ ও মৃত্যু কমে আসার কারণ বলে মনে করা হচ্ছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন, আগামী জুনের মধ্যে সবার জন্য টিকা নিশ্চিত করতে তার সরকার কাজ করে যাচ্ছে। তবে জনসন অ্যান্ড জনসনের টিকার অনুমোদনের ফলে সেই সময় কমিয়ে আনার আশা দেখছে বাইডেন প্রশাসন।

বাইডেন বলেন, ভাইরাসের বিরুদ্ধে এই যুদ্ধ শেষ হতে এখনো অনেক দেরি।

‘আজ আমরা বেশ বড় অগ্রগতির ঘোষণা দিচ্ছি। বিশ্বের সবচেয়ে বড় দুটি ফার্মাসিউটিক্যলি ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান- যারা মূলত একে অপরের প্রতিদ্বন্দ্বী- করোনার টিকা উৎপাদনের বিষয়ে একসাথে কাজ করছে,’ বলেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com