সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজ গ্রাম সিরাজগঞ্জে এইচটি ইমামের জানাজা সম্পন্ন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ২৩০ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা, স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদসচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা এইচ টি ইমামের প্রথম জানাজা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শুরুর আগে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় তার ছেলে ও উল্লাপাড়া-৪ আসনের সাংসদ তানভীর ইমাম, জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ, স্থানীয় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় সিরাজগঞ্জ-৫ আসনের সাংসদ আব্দুল মমিন মন্ডল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে.এম হোসেন আলী হাসান,সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, জেলা প্রশাসক ড.ফারুক আহম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহ-সংগঠনের নেতাকর্মীরা তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

জানাজা শেষে তার মরদেহ একটি হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com