শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

আমেরিকার পরাজয় : ইরানকে দিতে হবে ৩৭ মিলিয়ন ডলার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ২৭৫ বার

হেগের একটি আদালতে ইরানের দায়ের করা মামলায় হেরে গেছে আমেরিকা। আদালতের রায় অনুসারে ইরানকে এখন ৩৭ মিলিয়ন বা তিন কোটি ৭০ লাখ ডলার অর্থ দিতে হবে।

১৯৮১ সালে সই হওয়া আলজিয়ার্স চুক্তি লঙ্ঘন করার জন্য আমেরিকার বিরুদ্ধে ওই মামলা করেছিল ইরান।

আলজিয়ার্স চুক্তি অনুসারে আমেরিকায় আটক ইরানের সম্পদ ফেরত দেয়ার কথা ছিল কিন্তু মার্কিন অর্থ বিভাগ সে সম্পদ ফেরত দিতে বাধা দিয়েছে কিংবা দেরি করেছে। এরপর ইরান হেগের আদালতে মামলা করে।

বুধবার ইরানি প্রেসিডেন্টের কার্যালয়ের আন্তর্জাতিক আইন বিষয়ক কেন্দ্র থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, হেগের আদালত ইরানের দাবির পক্ষে রায় দিয়েছে যার কারণে আমেরিকা এখন ইরানকে ক্ষতিপূরণের অর্থ দিতে বাধ্য হবে।

১৯৮২ সালে ইরান ওই মামলা করে। ১৯৯২ সালে আদালত প্রাথমিক রুলিং ইস্যু করে। চূড়ান্ত রায়ে ইরানকে ২ কোটি ৯০ লাখ ডলার দেয়ার নির্দেশ দিয়েছে আদালত, আর অর্থ দিতে দেরি হলে আরো ৮০ লাখ ডলার দিতে হবে।

হেগের আদালতের যে ট্রাইব্যুনালে মামলার বিচার হয়েছে তাতে ইরান ও আমেরিকা দু দেশই তিনজন করে আইনজীবী নিয়োগ দিয়েছিল।

সূত্র : পার্সটুডে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com