সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

করোনার নতুন স্ট্রেনের প্রকোপ, ফের কারফিউ জারি কুয়েতে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ১৮২ বার

কুয়েতে করোনাভাইরাসের নতুন স্ট্রেনের প্রকোপ বেড়ে যাওয়ার দেশটিতে ফের কারফিউ জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সময় আগামীকাল রোববার থেকে পরবর্তী এক মাস প্রতিদিন ১২ ঘণ্টা করে কারফিউ জারি থাকবে।

প্রতিদিন বিকেল ৫টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত এই কারফিউ কার্যকর থাকবে। গত বৃহস্পতিবার কুয়েতের মন্ত্রিপরিষদ বৈঠকে করোনা রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে স্থানীয় সংবাদমাধ্যম দৈনিক আল কাবাস ও আল আনবাসহ একাধিক গণমাধ্যমে এ সংবাদটি প্রকাশ হয়।

সংবাদে উল্লেখ করা হয়, ৭ মার্চ থেকে পরবর্তী এক মাসের জন্য প্রতিদিন বিকেল ৫টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। করোনা পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া পরবর্তী  নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাইরের দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। লোক সমাগমের স্থান সমূহ পার্ক, বাংলো বন্ধ থাকবে।

উল্লেখ্য, কুয়েতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭১৬ জন এবং মারা গেছে আটজন। এই সময়ের মধ্যে সুস্থ হয়েছে ১ হাজার ১২৫ জন।

দেশটিতে মোট আক্রান্ত হয়েছে প্রায় ২ লাখ মানুষ। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে প্রায় ১ লাখ ৮৪ হাজার মানুষ। আইসিইউতে রয়েছে ১৬৭ জন। দেশেটিতে করোনায় সর্বমোট মৃতের সংখ্যা ১ হাজার ১০৫ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com