বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ জাতীয় দলের স্বপ্ন থেকে চট্টগ্রামের ভয়ংকর সন্ত্রাসী ডেভিড ইমন জেমিনাই অ্যাপ হালনাগাদ করল গুগল, যুক্ত হলো নতুন সুবিধা সকালে খালি পেটে অ্যালোভেরা শরবত পানের উপকারিতা লতিফ সিদ্দিকীকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে ফলকল্যান্ড ব্যানার ও ফাইনালে মারামারি: অবশেষে আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার তদন্ত শুরু, যে শাস্তি হতে পারে আগস্টে তফসিলের জোর প্রস্তুতি ইসিতে

মধ্যরাতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
  • ৪০৮ বার

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার ফলসাটিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, বাসের চালকই এ দুর্ঘটনার জন্য দায়ী। তিনি প্রচণ্ড শব্দে গান বাজিয়ে দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা তাকে বারবার নিষেধ করা সত্ত্বেও তিনি এতে কর্ণপাত করেননি।

বরংগাইল হাইওয়ে পুলিশের পরিদর্শক ইয়ামীন-উদ দৌলা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী সাউথ লাইন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে খুলনা থেকে ছেড়ে আসা মাছবোঝাই ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক এবং বাসের এক যাত্রী নিহত হন।

আহতদের মধ্যে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ১১ জনকে ভর্তি করা রয়েছে এবং দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com