শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

চার তরুণীসহ বিপুল পরিমাণ পাসপোর্ট উদ্ধার, ৬ পাচারকারী গ্রেপ্তার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
  • ৪২১ বার

রাজধানীর ফকিরাপুল ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের ছয় বাংলাদেশি সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১ (র‍্যাব)।

গতকাল শনিবার রাতে র‌্যাবের অভিযানে পাচারকারী ওই ছয় জনকে গ্রেপ্তার করা হয়। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর ফকিরাপুল ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে গতকাল রাতে আন্তর্জাতিক নারী পাচারকারীচক্রের ছয় বাংলাদেশি সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

তিনি আরও জানান, অভিযানের সময় চার তরুণীসহ তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নারীদের পাসপোর্টও উদ্ধার করা হয়।

অভিযানের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

এদিকে আজ রোববার দুপুর ১ টায় র‍্যাব-১১ কার্যালয়ে গ্রেপ্তার ব্যক্তিদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত করবে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com