সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

কর্মী ছাঁটাই বন্ধ ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ১৮৬ বার

কর্মী ছাঁটাই বন্ধ ও চার মাসের বকেয়া বেতনের দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের তিব্বত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দুটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে তিব্বত মোড় অবরোধ করে এ বিক্ষোভ করেন স্টিচওয়েল ও অ্যাপারেল স্টিচ নামক দুটি পোশাক কারখানার শ্রমিকেরা।

শ্রমিকদের এ বিক্ষোভের ফলে সড়কে যানজট সৃষ্টি হলে পুলিশ তাদের সরে যেতে অনুরোধ করে। তারা পুলিশের অনুরোধ উপেক্ষা করে সড়কে অবস্থান করছিলেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধস্তাধস্তি হয়। বেলা ১১টার দিকে শ্রমিকদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সংবাদমাধ্যমকে বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধ করে রাখায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ তাদের সরে যাওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু শ্রমিকেরা সরেননি। তাই তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com