বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মুজিববর্ষে সভা-সমাবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত অগণতান্ত্রিক : ফখরুল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ২৩৪ বার

মুজিববর্ষে বিদেশি অতিথিদের আগমনের অজুহাতে ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধের মধ্য দিয়ে সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দলটির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১০ম মৃত্যু বার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, আগামী ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত দীর্ঘ ১০ দিন সরকার নিজেদের প্রয়োজনে অন্যান্য সমস্ত রাজনৈতিক দলের অধিকার হরণ করেছে। আজ সময় এসেছে আন্দোলন-সংগ্রামের পথ বেছে নিয়ে চরম কর্তৃত্ববাদ সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠিত করার।

এসময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, ঢাকা মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবদুস সালাম, মরহুম খন্দকার দেলোয়ার হোসেনের বড় ছেলে অ্যাডভোকেট খন্দকার আব্দুল হামিদ ডাবলুসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফখরুল বলেন, জাতীয় মুক্তিযোদ্ধ কাউন্সিলের (জামুকা) এখতিয়ার নেই কোন মুক্তিযোদ্ধার খেতাব কেড়ে নেওয়ার। আর জিয়াউর রহমানের খেতাব বাতিল করার ক্ষমতা সরকারেরও নেই। কারণ তাহলে স্বাধীনতার আশা-আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। অস্বীকার করা হবে দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধেরও।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com