রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ২০২ বার

মৌলভীবাজারের জুড়ি উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের করা গুলিতে বাপ্পা মিয়া (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ শনিবার ভোর ৪টার দিকে উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় কাঁটাতারের বেড়ার ওপারে ওই যুবকের মরদেহ পাওয়া যায়।

ফুলতলা ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মইনুদ্দিন জানান, বাপ্পা মিয়া পূর্ব বটুলী এলাকার আবদুর রউফের ছেলে। আজ শনিবার ভোরে উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় কাঁটাতারের বেড়ার ওপারে বাপ্পার মরদেহ পাওয়া যায়। বাপ্পা মিয়া গরু ব্যবসায়ী ছিলেন। সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে। পরে ঘটনাস্থলে তার মরদেহ ফেলে রাখা হয়।

জুরি বিজিবি ক্যাম্পের অধিনায়ক সিদ্দিকী বলেন, ‘আমরা খবরটি শুনেছি। বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, খবরটি সত্যতা যেন তারা আমাদের জানায়।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com