রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

সেফহোম থেকে পালিয়েছে ১৪ নিবাসী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ১৭০ বার

গাজীপুরে মহিলা, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র (সেফহোম) থেকে ১৪ নিবাসী পালানোর ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের মোগড়খাল এলাকায় অবস্থিত ওই কেন্দ্রে ঘটনাটি ঘটে।

জানা গেছে, পালিয়ে যাওয়া সবাই নারী ও কিশোরী। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে রাতেই ৭ জনকে আটক করেছে।

গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাতে ওই আবাসন কেন্দ্রের দোতলার জানালার গ্রিল ভেঙে এবং খাটের বিছানা দিয়ে ছাদের সঙ্গে বাউন্ডারি ওয়াল পর্যন্ত সিঁড়ি তৈরি করে একে একে ১৪ নিবাসী পালিয়ে যায়। তারা কীভাবে গ্রিল কেটে পালিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

গাজীপুরে মহিলা, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্রে (সেফহোম) মোট ৩৪ জন নিবাসী ছিলেন।

গাজীপুর মেট্রো পুলিশের উপপপুলিশ কমিশনার জাকির হাসান জানান, ঘটনার পর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। পরে জয়দেবপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে ৭ জনকে আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com