বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মোদির সঙ্গে ১৪ দল ও জাপার বৈঠক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ২০৬ বার

সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছে  ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (এরশাদ)। আজ দুপুরে হোটেল সোনারগাঁওয়ের লবিতে ধারাবাহিকভাবে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমে  নরেন্দ্র মোদির সঙ্গে আমির হোসেন আমুর নেতৃত্বে ১৪ দলীয় জোটের শীর্ষ নেতারা বৈঠক করেন। এসময় বৈঠকে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমদ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদ একাংশের সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরিন আখতার, জাসদের আরেকটি অংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারীসহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টিও নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করে। জাপার বৈঠকে রওশন এরশাদ, রুহুল আমীন হাওলাদার ও জিয়াউদ্দিন বাবলু অংশ নেন। এর আগে সকালে দুদিনের সফরে ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com