শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারেরvvvvvvvvvvv ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

ক্যানসারের লক্ষণ জেনে রাখুন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
  • ৪৯১ বার

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বর্তমানে ক্যানসার চরম আকার ধারণ করেছে। শুরুতে এ রোগ চিহ্নিত করা গেলে নিস্তার পাওয়া সম্ভব। জেনে রাখুন ক্যানসারের লক্ষণগুলো-

কাশি ও ব্রঙ্কাইটিস উভয়ই ল্যাং ক্যানসার এবং লিকওমিয়ার সাধারণ ফ্যাক্টর। ব্রঙ্কাইটিস হলে কাশি ও বুকব্যথা হয় এবং চিকিৎসায় ব্রঙ্কাইটিস ভালো হয়। না হলে বুঝতে হবে ব্যাপারটি ক্যানসারের দিকে যাচ্ছে। বেশিরভাগ কাশি বিপদের কারণ নয়। কিছু ক্ষেত্রে তা ফুসফুস ক্যানসারের লক্ষণ হতে পারে।

বারবার খাবার গিলতে সমস্যা হলে তা ল্যাং ক্যানসার অথবা সার্ভাইক্যালের শুরুর ধাপ হতে পারে। শরীরে কোনো অপ্রত্যাশিত স্ফীতি বা ফোলা স্থানের আকার পরিবর্তন হতে থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। নারীর স্তনের মধ্যে কোনো অস্বাভাবিক মাংসপি-ের উপস্থিতি ক্যানসারের লক্ষণ।

মাসিক ছাড়া অন্য সময়ে যোনি থেকে রক্তপাত সার্ভিক্যাল ক্যানসারের লক্ষণ হতে পারে। মলদ্বার থেকে রক্তপাতও কোনো কোনো ক্ষেত্রে ক্যানসারের লক্ষণ হতে পারে। বেশিরভাগ ব্যথাই ক্যানসারের লক্ষণ নয়। তবে ঘন ঘন ব্যথা হলে তা চিন্তার বিষয়। তবে মাথাব্যথা হলে আবার এটা ভাবার কারণ নেই বুঝি ব্রেইন ক্যানসার হয়েছে।

কিন্তু বুকে নিয়মিত ব্যথা ফুসফুস ক্যানসার বা তলপেটে ক্রমাগত ব্যথা ডিম্বাশয়ের ক্যানসারের লক্ষণ। প্রস্রাবের সঙ্গে রক্ত এলে তা মূত্রথলি বা কিডনির ক্যানসারের লক্ষণ হতে পারে। মূত্রনালিতে সংক্রমণের কারণেও এটা হতে পারে। এমন হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া ভালো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com