বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

নিজের ওয়েবসাইট চালু করলেন ট্রাম্প

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ২৯১ বার

ক্যাপিটল হিলে ভয়াবহ হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে তিনি কথা দিয়েছিলেন নিজের মতো করেই ফিরবেন অনলাইনে। এক্ষেত্রে তিনি কথা রেখেছেন। তিনি ফিরেছেন। তবে নিজের একটি ওয়েবসাইট নিয়ে ফিরেছেন। তিনি এবং সাবেক ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প চালু করেছেন তাদের ব্যক্তিগত ওয়েবসাইট। এর ঠিকানা 45office.com। উল্লেখ্য, ট্রাম্প ছিলেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট।

তার সঙ্গে মিল রেখে এই সাইট চালু করেছেন। এতে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের দীর্ঘ একটি জীবনবৃত্তান্ত দেয়া হয়েছে। তাতে বলা হয়েছে, ডনাল্ড জে ট্রাম্প ইতিহাসে সবচেয়ে ব্যতিক্রমী রাজনৈতিক ধারার সূচনা করেছেন। তিনি রাজনৈতিক বংশানুক্রমিক রীতিকে হটিয়েছেন। ওয়াশিংটনের এস্টাবলিশমেনটকে পরাজিত করেছেন। প্রথম আউটসাইডার হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। এই সাইটটি খুললেই উপরের মেনু বারে রয়েছে চারটি অপশন। তাতে রয়েছে হোম, এবাউট, কন্টাক্টস এবং প্রেস এই চারটি অপশন। বামদিকে একটি লোগো। ব্যবহার করা হয়েছে ট্রাম্পের বিভিন্ন সময়ের বেশ কিছু ছবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com