বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

তুলে নেওয়া হলো ক্যাপিটল’র লকডাউন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৩২৮ বার

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিল থেকে লকডাউন তুলে নেওয়া হয়েছে। সেখানে হামলা চেষ্টায় দুজন নিহত ও একজন আহতের ঘটনার পর ভবনটি লকডাউন করে দেওয়া হয়েছিল। স্থানীয় সময় শুক্রবার ১টার দিকে এ লকডাউন তুলে নেওয়া হয়।

মার্কিন গণমাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ক্যাপিটল ভবনে মাইকে সতর্কতা জারি করে লকডাউন তুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। ওই ঘোষণায় পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

শুক্রবারের এ ঘটনায় দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য নিহত ও আরেকজন আহত হন। পুলিশের গুলিতে নিহত হয় সন্দেহভাজন হামলাকারী। সিএনএন’র খবরে ওই হামলাকারীর পরিচয় জানানো হয়েছে। নিহতের নাম নোহা গ্রিন (২৫)। তিনি ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের বাসিন্দা ছিলেন।

হামলায় নিহত নিহত পুলিশ কর্মকর্তারও পরিচয় পাওয়া গেছে। তার নাম উইলিয়াম বিলি ইভানস, ১৮ বছর ধরে ক্যাপিটল পুলিশে কর্মরত ছিলেন। ঘটনায় আহত আরেক পুলিশ কর্মকর্তার অবস্থা এখন স্থিতিশীল।

এর আগে হামলার ঘটনার বর্ণনা দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, একটি দ্রুতগতির গাড়ি ক্যাপিটলের নিরাপত্তা প্রতিবন্ধক ভাঙার চেষ্টা করে। এরপর সেটির চালক নেমে ছুরি নিয়ে পুলিশ কর্মকর্তাদের দিকে তেড়ে যায়। তখন পুলিশ গুলি ছুড়লে ওই হামলাকারী মারা যায়।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ক্যাপিটল পুলিশ ঘটনার পর তাদের নিজস্ব টুইটার অ্যকাউন্ট থেকে একটি পোস্ট করেছে। পোস্টে বলা হয়, সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আহত দুই সদস্যকে হাসপাতালে নেওয়া হয়েছে। আটক ব্যক্তিকেও হাসপাতালে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আহত দুই সদস্যের মধ্যে একজন নিহত হওয়ার ঘটনা স্বীকার করেছেন ক্যাপিটল পুলিশের ভারপ্রাপ্ত প্রধান ইয়োগান্ডা ডি. পিটম্যান। ঘটনাটিকে সন্ত্রাসবাদের ঘটনা মনে হচ্ছে না বলে মন্তব্য করেছেন মেট্রোপলিটন পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান রবার্ট কনটে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com