বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

করোনায় মারা গেলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ২০৫ বার

করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ব্যারিস্টার জিয়াউর রহমান খান। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

দলের সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে উনি ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার রাত ১০টায় তিনি মারা যান।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়,ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক দলের এই জ্যেষ্ঠ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

ব্যারিস্টার জিয়াউর রহমান খান ঢাকা-২০ আসন থেকে ১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ দিন আইনপেশার সাথে সম্পৃক্ত ব্যারিস্টার জিয়াউর রহমান খান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ছিলেন।

তিনি স্ত্রী ও এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন। পরিবারের সদস্যরা জানান, মরহুমের একমাত্র ছেলেও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

ব্যারিস্টার জিয়াউর রহমান খানের বাবা ছিলেন রাজনীতিবিদ আতাউর রহমান খান। তিনি রাষ্ট্রপতি এইচ এম এরশাদের মন্ত্রিসভায় যোগ দিয়ে ১৯৮৪ সালের ৩০ মার্চ থেকে ১৯৮৫ সা্লের ১ জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com