শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

মেজর হাফিজও গ্রেফতার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ৪৫৭ বার

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার হাইকোর্ট গেট থেকে পুলিশ তাকে আটক করে। এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকনকে আটক করে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের এডিসি এইচ এম আজিমুল হক বৃহস্পতিবার মেজর (অব.) হাফিজকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। আটকের পর তাকে শাহবাগ থানায় নেয়া হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার হাইকোর্টের সামনে বিএনপির বিক্ষোভের সময় গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে মঙ্গলবার রাতে শাহবাগ থানায় দায়ের করা মামলায় বিএনপি নেতা খাইরুল কবির খোকনকে গ্রেফতার করা হয়েছে। ওই দিন ২৭ জনের নাম উল্লেখসহ পুলিশ অজ্ঞাত ৫০১ জনের নামে মামলা দায়ের করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com