সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

‘কঠোর লকডাউন’ ১৬ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৫ মে, ২০২১
  • ২০০ বার

আগামী ১৬ মে পর্যন্ত কঠোর লকডাউনের (বিধিনিষেধ) মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এই প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, ঈদের ছুটিতে সবাই নিজ নিজ কর্মস্থলে থাকবেন। এই সময়ে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। কাল বৃহস্পতিবার থেকে জেলায় জেলায় গণপরিবহন চালু করা যাবে। এছাড়া আগের মতো ট্রেন ও লঞ্চ বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, বিধিনিষেধ চলাকালীন দোকান ও শপিংমল খোলা রাখার সময়সীমা বাড়ছে না। আগে মতোই সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত  দোকান ও শপিংমল খোলা রাখা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com