রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

যুক্তরাষ্ট্রে ১২-১৫ বছর বয়সীদের ফাইজারের টিকাদানের অনুমোদন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ২৯৫ বার

যুক্তরাষ্ট্র সোমবার ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের ফাইজার-বায়োএনটেকের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিন দেয়ার অনুমোদন দিয়েছে। মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এর আগে ১৬ বছর ও এর বেশি বয়সীদের এ টিকাদানে জন্য জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে আমাদের লড়াইয়ের ক্ষেত্রে এটি হচ্ছে আশাপ্রদ অগ্রগতি।’

তবে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, ভারতে ছড়িয়ে পড়া বি.১.৬১৭ ভ্যারিয়েন্টটিকে অতি সংক্রামক হতে দেখা যাচ্ছে। আর এটিকে বিশ্বব্যাপী একটি উদ্বেগজনক ভ্যারিয়েন্ট হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়।

করোনাভাইরাসের এ ভ্যারিয়েন্টটিকে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। ২০১৯ সালের শেষের দিকে থেকে এ পর্যন্ত সারাবিশ্বে করোনাভাইরাস মহামারীতে প্রায় ৩৩ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। এ পর্যন্ত আক্রান্ত সংখ্যা ১৬ কোটির কাছাকাছি। এর ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় বিশ্বব্যাপী অর্থনীতির চাকা মুখ থুবড়ে পড়েছে।

এ দিকে র‌্যাপিড ভ্যাকসিন কর্মসূচি গ্রহণ করার সুবাদে বিশ্বের সম্পদশালী অনেক দেশ স্বাভাবিক জীবনযাত্রার ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ নেয়া শুরু করেছে।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com