বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

রোজিনার জামিনে প্রমাণিত- আদালত সম্পূর্ণ স্বাধীন : কাদের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৩ মে, ২০২১
  • ২১০ বার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সাংবাদিক রোজিনা ইসলামের জামিন পাওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে আদালত সম্পূর্ণ স্বাধীন এবং সরকার এতে কোনোরূপ হস্তক্ষেপ করেনি। শেখ হাসিনা সরকার সাংবাদিক বান্ধব সরকার। এ দেশের সাংবাদিক ও সংবাদপত্র শিল্পের জন্য সরকার যা করেছে; ৭৫ পরবর্তীকালে আর কোনো সরকার কার্যত কিছুই করেনি।’

রোজিনা ইস্যুতে সাংবাদিকদের জন্য যারা মায়াকান্না করছে, সেই বিএনপি ক্ষমতায় থাকাকালীন সাংবাদিকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা করেছিল বলেও স্মরণ করিয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আজ রোববার সকালে জাতিসংঘ গ্লোবাল রোড সেফটি উইক অনলাইন লাইভ আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আগামীকাল সোমবার থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন খালি রেখে এবং সমন্বিত ভাড়ায় দূরপাল্লার পরিবহন চলাচল করবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। গাড়ি চালু করার আগে অবশ্যই সেটিকে জীবাণুমুক্ত করার নির্দেশ দেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।’ এ বিষয়ে যাত্রীসাধারণ ও পরিবহন মালিক শ্রমিকদের সহযোগিতার জন্য আহ্বানও জানান তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘যতই বড় বড় মেগা প্রকল্প এবং সড়ক চার, ছয়, আট লেন হোক না কেন, সড়ক ও পরিবহনে ফিরে না আসলে জনগণ এর সুফল পাবে না। সড়কে নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গত দশ বছরে বাংলাদেশে যোগাযোগ খাতে যেই অসম উন্নয়ন সাধিত হয়েছে বিগত কোনো সময় হয়নি।’ পদ্মাসেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেলের মতো বড় প্রকল্পগুলে চলমান, আশা করা হচ্ছে আগামী বছর এসব প্রকল্প উদ্বোধন করা হবে বলেও তিনি জানান। এ সময় দেশের বিভিন্ন এলাকায় একাধিক নির্মিত ফ্লাইওভার, সরকারের আরও একটি সাফল্য বলেও তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com