মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

৫ কোটি লোককে টিকা দিলে দেশ সুরক্ষিত হবে : স্বাস্থ্যমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩১ মে, ২০২১
  • ১৯৬ বার

করোনাভাইরাস থেকে দেশকে সুরক্ষিত করতে আপাতত পাঁচ কোটি লোককে টিকা দিতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমি মনে করি, আমাদের পাঁচ কোটি লোককে আপাতত টিকা দেওয়া প্রয়োজন। পাঁচ কোটি (লোককে টিকা) দিলে পরে আমাদের দেশ সুরক্ষিত হয়ে যাবে, এটি আমি মনে করি। কারণ, যদি পাঁচ কোটি লোককে আমরা টিকা দিতে পারি, তাহলে আমাদের পপুলেশনের বিরাট ভালনারেবল গ্রুপ যেটা আছে, সেটা কাভার হয়ে যায়।’

টিকার নিবন্ধন চালুর বিষয়ে জাহিদ মালেক বলেন, ‘টিকাগুলো হাতে আসলে আবার নিবন্ধন চালু হয়ে যাবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com