বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

বিপিএলে আসছেন গেইল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯
  • ৪৩৯ বার

সম্প্রতি ক্রিকেট থেকে দূরে থাকার ঘোষণা দেন ওয়েস্ট ইন্ডিজের ড্যাশিং ওপেনার ক্রিস গেইল। আগামী এক বছর বিশ্রামে থাকার কথা জানান তিনি। তাই আসন্ন ভারত সফর থেকে নিজের নামও সরিয়ে নেন গেইল।

এতে আসন্ন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটে গেইলের খেলা নিয়ে শংকা তৈরি হয়। তবে সেই শংকা কেটে গেছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বিশেষ এ বিপিএলে খেলবেন ক্যারিবিয়ান ব্যাটিং কিংবদন্তি গেইল। আজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটাই জানিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যবস্থাপনা পরিচালক কে.এম. রিফাতুজ্জামান।

রিফাতুজ্জামান জানান, ‘গেইলের হ্যামস্ট্রিংয়ে হালকা চোট আছে। পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে কিছুটা সময় লাগবে। তবে, বিপিএল খেলার ব্যাপারে তার কখনও আপত্তি ছিলো না। আমরা হয়তো পুরো বিপিএলে গেইলকে পাবো না। কিন্তু, পরের দিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে মাঠ মাতাবেন এ ব্যাটিং জিনিয়াস।’

দেশী-বিদেশী মিলিয়ে বিপিএলে সবচেয়ে সফল ব্যাটসম্যান গেইল। টুর্নামেন্টের সবচেয়ে বেশি সেঞ্চুরি, দ্রুততম সেঞ্চুরি, দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড আছে এই বাঁ-হাতি ওপেনারের।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সিওও সৈয়দ ইয়াসির আলম জানান, ‘গেইলের এজেন্টের সঙ্গে আমাদের সব কিছু চূড়ান্ত হয়েছে। টুকটাক কিছু আনুষ্ঠানিকতা বাকি আছে। সেগুলো শিগগিরই সম্পন্ন হয়ে যাবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com