শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

রাজশাহী মেডিকেলে করোনা ইউনিটে আরও ৮ মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৫ জুন, ২০২১
  • ১৯৮ বার

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে।শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে তাদের  মৃত্যু হয়।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মারা যাওয়া আটজনের মধ্যে চারজন করোনা পজিটিভ ছিলেন। আর বাকি চারজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

ডা. সাইফুল ফেরদৌস জানান, মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন এবং রাজশাহীর তিনজন রয়েছেন। আইসিইউ এবং বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

শনিবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডগুলোতে ২২৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যোগ করেন রামেক হাসপাতালের উপপরিচালক।

প্রসঙ্গত, রামেকে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৬জন। হাসপাতালে করোনা ইউনিটে মোট শয্যার সংখ্যা ২৩২টি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com