শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

করোনায় একদিনে মৃত্যু বেড়েছে, শনাক্ত ২৪৫৪

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ১৮৪ বার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৪৫৪ জন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৫৩৫টি। এরমধ্যে করোনা আক্রান্ত হয়েছেন দুই হাজার ৪৫৪ জন। একদিনে করোনা শনাক্তের হার ১৩ দশমিক ২৪ শতাংশ। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ২২ হাজার ৮৪৯ জন।

এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪৩ জনের। এ নিয়ে করোনায় দেশে মোট প্রাণহানি হলো ১৩ হাজার ৩২ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ২৮৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৭ লাখ ৬১ হাজার ৯১৬ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com