শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

জামিন পেলেন নিপুণ রায় চৌধুরী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ১৮৫ বার

গ্রেপ্তারের আড়াই মাস পর হাইকোর্ট থেকে জামিন আদেশ পেলেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী। দুই মামলায় আজ বুধবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী নিতাই রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশিদ। নিপুণ রায়ের জামিন আদেশের কথা গণমাধ্যমকে জানান তার বাবা নিতাই রায় চৌধুরী।

গত ২৮ মার্চ হেফাজতের হরতালের দিন রাজধানীর রায়েরবাজারের বাসভবন থেকে নিপুণ রায়কে গ্রেপ্তার করে সাদা পোশাকের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর তার বিরুদ্ধে দায়ের করা দুই মামলায় কয়েক দফা রিমান্ডে নেয় পুলিশ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও দলটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায় চৌধুরী। দীর্ঘদিন কারাভোগে অসুস্থ হয়ে পড়েছেন নিপুণ রায়। তার মুক্তির দাবি জানিয়ে গত কয়েকদিন ধরে সভা-সমাবেশ করে আসছে বিএনপি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com