শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ঢাকায় বাসা থেকে বাবা-মা ও মেয়ের মরদেহ উদ্ধার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ১৮২ বার

রাজধানীর কদমতলী থানা এলাকার মুরাদপুরের একটি বাসা থেকে বাবা-মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গুরুত্বর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে আরেক মেয়ের জামাইকে। আজ শনিবার সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন-মাসুদ রানা (৫০), তার স্ত্রী মৌসুমী ইসলাম (৪০) ও মেয়ে জান্নাতুল (২০)। কদমতলী থানার পরিদর্শক (অপারেশন) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে পরে বিস্তারিত জানানো হবে।

পুলিশ জানায়, কদমতলী মুরাদনগর এলাকায় একটি বাসায় মাসুদ রানা তার স্ত্রী, দুই মেয়ে ও এক মেয়ের জামাইকে নিয়ে বসবাস করতেন।

এই বিষয়ে ওয়ারী ডিভিশনের উপকমিশনার (ডিসি) শাহ ইফতেখার আহামেদ জানান, এই ঘটনায় সংকটাপন্ন অবস্থায় নিহতের আরেক মেয়ে মেহজাবিন মুনের স্বামী শফিকুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে মেহজাবিন তার বাবা-মা, বোন ও নিজের স্বামীকে বিষপান করিয়েছেন। মেহজাবিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার কাছে থেকে বিস্তারিত জানার চেষ্টা চলছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com