শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ড্রেনে পড়ে নিখোঁজ হওয়া সেই যুবকের মরদেহ উদ্ধার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ১৪৭ বার

রাজধানীর খিলগাঁওয়ের তিলপাড়ার ৭ নম্বর গলির উত্তর বাসাবো খালের ঝিলপাড় মসজিদের পাশের একটি ড্রেনের উপর থেকে পড়ে নিখোঁজ যুবকের (২০) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। প্রায় ২৩ ঘণ্টা পর ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার সকাল ৯টা ২ মিনিটে ভাসমান অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এনায়েত হোসেন।  তিনি বলেন, ‘খিলগাঁওয়ে ড্রেনে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকাল ৯টা ২ মিনিটে ঘটনাস্থল থেকে প্রায় ১ কিলোমিটার দূরে তার মরদেহ ভেসে উঠে। ময়লা-আবর্জনার ভেতরে কিছু একটা ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে খিলগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নানের নেতৃত্বে একটি দল গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।’

মঙ্গলবার ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা ইসলাম বলেন, ‘সকাল ১০টা ১৩ মিনিটে আমরা খবর পাই ২০-২২ বছরের একজন ড্রেনে পড়ে গেছে। ফায়ার সার্ভিসের খিলগাঁও স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুটি টিম ওই যুবককে উদ্ধারে কাজ করছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com