সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলবে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ১৮০ বার

দেশে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সেটি থেকে সরে এসে অভ্যন্তরীণ ফ্লাইট ফের চালুর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। তবে শুধু বিদেশ থেকে আসা এবং বিদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীরা অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে চলাচল করতে পারবেন।

আজ বৃহস্পতিবার বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস বিভাগের পরিচালক (এয়ার ট্রান্সপোর্টেশন) এ কে এম ফয়জুল হকের জারি করা এক নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, এখন থেকে এয়ারলাইন্সগুলো চাইলেই তাদের শিডিউল অনুযায়ী ফ্লাইট পরিচালনা করতে পারবে। শুধু বিদেশ থেকে আসা এবং বিদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীরা অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে চলাচল করতে পারবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং নভোএয়ার অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে শুধু বিদেশি যাত্রীদের বহন করতে পারবে। যাত্রী বিদেশ থেকে এসেছেন কি না বা বিদেশে যাবেন কি না সেটি নিশ্চিত হতে তার আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট দেখতে হবে। সেটি দেখেই অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য বোর্ডিং পাস দিতে হবে। সরকার-নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করতে হবে।

এর আগে বুধবার এক বিজ্ঞপ্তিতে বিধিনিষেধের মধ্যে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল ৭ জুলাই পর্যন্ত স্থগিত ঘোষণা করেছিল বেবিচক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com