বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

‘প্রয়োজনের চেয়ে বেশি অক্সিজেন মজুত রাখা হয়েছে’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ১৮৯ বার

দেশের করোনাভাইরাস পরিস্থিতি প্রতিদিনই উদ্বেগজনকভাবে বেড়ে চলছে। তবে এমন পরিস্থিতিতেও দেশে অক্সিজেনের উৎপাদন ও সরবরাহে কোনো সংকট নেই। তবে অক্সিজেনের চাহিদা অব্যাহতভাবে বৃদ্ধি পেলে সে চাহিদা পূরণ করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।

আজ রোববার কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিন বক্তব্যকালে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, চাহিদার তুলনায় উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রয়েছে। আমরা প্রতিমুহূর্তে অক্সিজেন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখছি এবং প্রয়োজনের চেয়ে বেশি অক্সিজেন মজুত রাখা হয়েছে।

অক্সিজেনের সংকটে হাসপাতালে রোগীর মৃত্যুর বিষয়ে বলেন, অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত চলছে। তদন্ত ফলাফল হাতে পেলে সুনির্দিষ্টভাবে অভিযোগ সত্যি কি না তা বলা যাবে। এ মুহূর্তে সংকট না থাকলে রোগীর সংখ্যা অব্যাহতভাবে বৃদ্ধি পেলে চাহিদা পূরণ করা কঠিন চালেঞ্জ হয়ে দাঁড়ানোর আশঙ্কা ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com